রোববার রাতে গ্রামীন মাঠের প্রবেশ মুখে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা ব্রাহ্মণপাড়া এলাকার আহমেদ নুরের ছেলে। বর্তমানে নগরের জেল রোডস্থ আমানত শাহ মাজার এলাকায় থাকেন তিনি।
.png)
কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোবাইলসহ মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।