টেকনাফে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা ও পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মে) বিকেলে মহেশখালীয়া পাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত আমির আহমদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
.png)
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ মে) বিকেলে আব্দুর রাজ্জাক তার বন্ধু মো. আলীসহ তুলাতলী নিজ গ্রাম থেকে বটতলি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর ইউপিস্থ মহেষখালীয়া পাড়া গ্রামে রাজ্জাকের গতিরোধ করা হয়। এ সময় পূর্ব শত্রুতার জেরে নতুন পল্লান পাড়ার আবদুস সালামের ছেলে সাহাব উদ্দিন, আমান উল্লাহ ও সেলিম রাজ্জাককে লাঠি পেটাতে পেটাতে গ্রামের ভেতর নিয়ে যান। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।