আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, যৌতুকের দাবিতে ২০১১ সালে ২৫ আগস্ট রাতে খুলনা মহানগরীর বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এবং তার শিশুপুত্রকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রেখে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ২৭ আগস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।
তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ওই মামলার রায়ে আসামি নুরুন্নবীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান। এ রায়ে আমরা সন্তুষ্ট।
.png)