জানা যায়, কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী মোকাররম সরদার। আর এই ব্যবসায়ীর নির্বাচনী প্রচারণার মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে।
বুধবার সকালে চিত্রনায়ক সাইমন তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা নিকলীর ছাতিরচরের প্রচারণার কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ছাতিরচর এর বাচ্চারাও যেন সরদারময়।’
.png)
দ্বিতীয় ধাপে ২১ মে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চিত্রনায়ক সাইমন নিকলী উপজেলার ছাতিরচর হাওরে আনারস প্রতীকের প্রার্থী মোকাররম সরদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে চিত্রনায়ক সাইমন সাদিক জানান, নিকলী আমাদের পার্শ্ববর্তী উপজেলা। নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোকাররম সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আমার পরিচিত বড় ভাই। উনি আমাকে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলেন। তাই আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখানকার যারা ভোটার ও সাধারণ মানুষ রয়েছেন তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। উপজেলার সাধারণ মানুষ বলছেন ২১ মে সবাই আনারস মার্কায় ভোট দিয়ে মোকাররম সরদারকে বিজয়ী করবেন। এ প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে।
চিত্রনায়ক সাইমন নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তাকে দেখতে ভিড় করেন এলাকার স্থানীয় উৎসুক জনতা। কেউ সেলফি তোলেন আবার কেউ অটোগ্রাফ নেন।