ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫, ১৭ মে ২০২৪
কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫
দুর্ঘটনাকবলিত বাস

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন ও চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ । বাকিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. লোকমান হোসেন। 

Advertisement

তিনি জানান, ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!