আহতরা হলেন- নাসির আহমেদ (৫৫), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), লাকি আক্তার (৪০), মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), অভি (১২), আরজু (১৭)।
স্থানীয়রা জানান, মইজ্যারটেক এলাকা থেকে নগরে প্রবেশের সময় শাহ আমানত সেতুর মাঝখানে একটি মিনিবাস চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে চালকসহ ১২ জন আহত হন। পরে তাদের হাসপাতালে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ১১ জন চিকিৎসাধীন।
.png)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নগরের বাকলিয়া থানার ওসি আবদুর রহিম জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন মারা গেছেন। তার নাম-পরিচায় জানার চেষ্টা চলছে।