জানা যায়, পৌর শহরের হাটবৈরিয়ান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাকিবের সঙ্গে সুতি লাঙ্গলজোড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে নুরী বেগমের এক বছর আগে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকে নুরী বেগমের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে তার নেশাগ্রস্ত স্বামীর বিরুদ্ধে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন খান জানান, মৃত অবস্থায় নুরীকে হাসপাতালে নিয়ে আসে স্বামী রাকিব। চিকিৎসক মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গেই রাকিব পালিয়ে যান। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের অনেক দাগ রয়েছে।
.png)
নিহতের বড় বোন মল্লিকা জানান, বিয়ের পর থেকেই নেশায় আসক্ত রাকিব আমার বোনকে শারীরিক নির্যাতন করত। আমাদের সঙ্গে যোগাযোগ করতে দিত না। এমনকি ফোনেও কথা বলতে বাধা দিত না। ওর নির্যাতনে আমার বোনের মৃত্যু হয়েছে। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযুক্ত রাকিবকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।