ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ১৯ মে ২০২৪
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পুইশূর ইউনিয়নের পুইশুর গ্রামের জুয়েল মোল্লা, কড়িগ্রাম এলাকার রেপতি সরকারের ছেলে বাবুল সরকার ও সদরের গোহাটা বটতলা এলাকার পিনাকী রঞ্জন দাস।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে করে জুয়েল, পিনাকি ও বাবুল কাশিয়ানী থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। হরিদাসপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে সেতু ডিলাক্স নামের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চালক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা নেয়ার পথে পিনাকি ও বাবুল মারা যান।

Advertisement

গোপালগঞ্জ ভাটিয়া পাড়া হাইওয়ে থানার এসআই মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা এসে জানতে পারি, দ্রুতগতিতে দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। এমন সময় হরিদাসপুরে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি বাস। এ সময় তিনজন গুরুতর আহত হন। আহদের হাসপাতালে নিয়ে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অন্য দুজনকে ঢাকায় নেয়ার পথে মারা যান।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!