ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৩, ১১ মে ২০২৪
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা কুহালদিয়ার সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম শেখ, ভাই নাজমুল শেখ ও তার ৮ বছরের ছেলে মুরসালীন।

পুলিশ জানায়, সকালে উপজেলার হামিরদী এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

অপরদিকে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইজিবাইক যাত্রী  ভাঙ্গা কেএম কলেজের ২য় বর্ষের ছাত্রী শ্রাবন্তী নিহত হন। নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে। 

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!