ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ১৯ মে ২০২৪
বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুরাখালী গ্রামের মহসিন মিয়ার বাড়ি এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে টিনশেড ঘরটিতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা দ্রুত থেকে বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা কোনো আসবাবপত্র রক্ষা করা যায়নি। বজ্রপাতের আগুনের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মহসিন মিয়া। 

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। আকস্মিক বজ্রপাতে মহসিন মিয়ার বাড়িতে আগুন ধরে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!