[ দেশজুড়ে ]
পাথরঘাটায় বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে আহত
ফাইল ফটো
বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু নিয়ে আসার সময় মো. আসাদুল (৩০) নামে এক জেলের নিহত হয়েছে। এসময় আসাদুলের ৮ বছরের ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে।
শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাঠাতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আসাদুল একই ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। হঠাৎ আকাশে মেঘ দেখে বাড়ির কাছের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে আব্দুল্লাহ। তখন হঠাৎ তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই আসাদুলের মৃত্যু হয়।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদুল অত্যন্ত গরীব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতো। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!