ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ১৮ মে ২০২৪
নরসিংদীতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
বজ্রপাতে নারীসহ নিহত ৩ জনের মরদেহ -ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে বজ্রপাতের পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলোকবালী উত্তর পাড়া সংলগ্ন নুনদের চক নামক স্থানে ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি মো. তানভির আহম্মেদ।

নিহতরা হলেন, আলোকবালী ইউনিয়নের আমান মিয়ার স্ত্রী শরিফা বেগম(৫০), একই ইউনিয়নের হাসেম আলীর ছেলো কাইয়ুম মিয়া (২০) ও রায়পুরা উপজেলার ইকবাল হোসন (১২)।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. তানভির আহম্মেদ বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিছু শ্রমিক ধান কাটার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। 

অপরদিকে, সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় বজ্রপাতে মোছলেহ উদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নরসিংদী সদর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!