রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিখিল মোলানী গ্রামের অলন বর্মনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
.png)
তিনি জানান, দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় মোলানী এলাকায় অলন বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান নিখিল বর্মন। তার সঙ্গে থাকা ভাই অকুল বর্মন দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থল থেকে নিখিলের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।