ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে ২১ কেজির ভোল রেকর্ড দামে বিক্রি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৯ মে ২০২৪
যে কারণে ২১ কেজির ভোল রেকর্ড দামে বিক্রি
ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে একটি ভোল মাছ। এর মধ্যে ২১ কেজির একটি ভোল বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকা।

রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি সোলায়মান নামে এক ব্যবসায়ী ক্রয় করেন।

পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানা এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, গভীর সাগরে মাছ শিকার করে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি,যা ৬ লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।

Advertisement

সুস্বাদু এ মাছের রয়েছে ঔষধি গুণ। তাই এ মাছের দাম বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ কেনে বলে তারা জানান। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এ মাছটি খুবই সুস্বাদু বিধায় দামও বেশি এবং চাহিদাও বেশি।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!