[ দেশজুড়ে ]
কপাল পুড়লো পেঁয়াজ ব্যবসায়ীদের
ছবি: সংগৃহীত
চারদিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা।
সোমবার (১৯ মে) এ তথ্য জানান আরএসবি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আহম্মেদ আলী।
জানা গেছে, আমদানিকৃত এসব পেঁয়াজ রাখা হয়েছে গুদামে। প্রতিকেজি পেঁয়াজের আমদানি মূল্য ৬০-৬৫ টাকা পড়লেও পাইকাররা দাম বলছেন, ৫০-৫৫ টাকা। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে হিলি বাজারে দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
.png)
আরএসবি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আহম্মেদ আলী জানান, ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার পর ৪০ শতাংশ শুল্কে গেলো ১৫ মে ভারত থেকে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানিকৃত এসব পেঁয়াজে দুই দেশ মিলে প্রায় ৫ লাখ টাকা শুল্ক পরিশোধ করতে হয়েছে। যে টাকায় আমদানি করেছি সে দামে বিক্রি না হওয়ায় গুদামে রাখা হয়েছে। যদি সরকার ডলার মূল্য এবং শুল্ক কমিয়ে দিতো তাহলে আমরা বেশি করে পেঁয়াজ আমদানি করতে পারতাম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!