[ দেশজুড়ে ]
কলাপাড়ায় আকস্মিক বজ্রপাতে নিথর শ্রমিক
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক বজ্রপাতে জাকির ফকির নামে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির খলিলপুর গ্রামে এই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত জাকির ওই ইউপির মস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জহির জানান, জাকির মহাসড়কের খলিলপুর গ্রামে গুঁড়ি বৃষ্টির মধ্যে রেজাউলের বাড়িতে কাজ করছিলেন। কিন্তু আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!