সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম-এর আদালতে ওই মামলায় হাজির হলে আদালত শুনানি শেষে সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলেই তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
.png)
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২ নম্বর পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে। ওই মামলায় তিনি আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।