ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২০ মে ২০২৪
নড়াইলে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
দণ্ডাদেশপ্রাপ্ত নাজমুল হুদা

নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।  

সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. সাইফুল আলম এ রায় প্রদান করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশোমন্তপুর গ্রামের মোশারফ মাস্টারের ছেলে লিন্টু মিয়া (৩৬) ও একই উপজেলার উথালী গ্রামের তুরফান ফকিরের ছেলে নাজমুল হুদা (৪৪)। রায় ঘোষণার সময় নাজমুল হুদা আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি লিন্টু মিয়া পলাতক রয়েছেন।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের নড়াইল সদর উপজেলার সীতারামপুর এলাকায় পুলিশি তল্লাশিকালে মোটরসাইকেলে থাকা নাজমুল ও লিন্টুকে তল্লাশি করা হয়। এ সময় লিন্টু মিয়ার কাছে থাকা ব্যাগ থেকে ৩ কেজি ওজনের ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে লিন্টু মিয়া ও নাজমুল হুদাকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক পসিকিউটর (এপিপি) মো. আলমগীর সিদ্দিকী জানান, পলাতক আসামি যখন গ্রেফতার হবে তখন থেকে এ রায় কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!