রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রোল-৬২ চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দ্রুত পলায়নের চেষ্টা করেন। এরপর তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে তিনশ’ বিয়াল্লিশ পুড়িয়া হেরোইন যার ওজন ৮৫ গ্রাম উদ্ধার করা হয়।
.png)
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আসামি মেহেদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। মামলার বিচার চলার সময় বিভিন্ন সময় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।