[ দেশজুড়ে ]
নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
ছবি: সংগৃহীত
নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুছ মিয়া (৩৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর এলাকার বৌবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুছ মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন ইউনুছ মিয়া। সন্ধ্যায় আমরা খবর পাই তাকে কারা যেন ছুরিকাঘাত করে হত্যা করেছে।
.png)
সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ইজিবাইকের চালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক যাত্রী। হত্যাকারী যাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!