ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২০ মে ২০২৪
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
নলছিটি  থানা। ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী। 

নিহত রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে। 

জানা গেছে, রোববার রাত ২ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তিনি নিহত হন। সোমবার সকালে তাকে ঝালকাঠি  সদর হাসপাতালে আনা হয়।

Advertisement

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় ঝালকাঠি হাসপাতালে আনা হয়েছে। 

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!