সোমবার (২০ মে) বিকেলে কুমিল্লার স্পেশাল জজ বেগম শামসুন্নাহার এ রায় দেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. আসফিকুর রহমান।
দণ্ডপ্রাপ্ত বেলায়েত হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের মুরাদনগর উপজেলার দারোরা শাখার সাবেক কেন্দ্র-ব্যবস্থাপক।
.png)
মামলার নথির বরাত দিয়ে আইনজীবী আসফিকুর রহমান বলেন, বেলায়েত হোসেন দারোরা শাখায় ২০১১ সালের ২ মে থেকে ২০১৪ সালের ৩ এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। ঐ শাখা থেকে বিভিন্ন খাতের ৫ লাখ ৩৯ হাজার ৯১ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম ২০১৭ সালের ৩ জুলাই বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার এ রায় দেন আদালত।’
দুদকের কুমিল্লার উপপরিচালক ফজলুল হক জানান, বেলায়েতকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ ৩৯ হাজার ৯১ টাকা জরিমানা করেছেন আদালত। মামলার পর থেকে বেলায়েত পলাতক রয়েছেন।