জেলার আখাউড়া উপজেলার ভাটামাথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. আজিজুর রহমান জানান, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এই কেন্দ্রে ৫ হাজার ৩০০ জন ভোটার। প্রথম ৪০ মিনিটে ১৪টি বুথে ১৩০টি ভোট পড়েছে।
উল্লেখ্য, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলায় ১২৯টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৯ হাজার ২৩৬ জন ভোটার তাদের ভোট প্রদান করছেন। দুই উপজেলার ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৬ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
.png)
এরমধ্যে কসবা উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫০টি এবং আখাউড়া উপজেলার ৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। অফিসারসহ দুই উপজেলায় ১ হাজার ২৯ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও কসবা উপজেলায় মোবাইল টিম ৩৩টি, স্ট্রাইকিং টিম ২টি, স্ট্যান্ডবাই টিম ১টি, স্পেশাল মোবাইল টিম ১৫টি। আখাউড়া উপজেলায় মোবাইল টিম ২০টি, স্ট্রাইকিং টিম ২টি, স্ট্যান্ডবাই টিম ১টি, স্পেশাল মোবাইল টিম ১২টি। এছাড়াও র্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করছেন।