ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় আচরণবিধি ভঙ্গের দায়ে দুইজ‌নের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৭:০৬, ২১ মে ২০২৪
চুয়াডাঙ্গায় আচরণবিধি ভঙ্গের দায়ে দুইজ‌নের কারাদণ্ড
ফাইল ছবি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপ‌জেলা প‌রিষ‌দে সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। 

‌ভোট চলাকা‌লীন সময় আলমডাঙ্গা উপ‌জেলার পৃথক কে‌ন্দ্রে দুইজন‌কে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচনী ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দি‌য়ে‌ছেন।

তারা হ‌লেন, আলমডাঙ্গার ভোগাইল বগা‌দি গ্রা‌মের আনারুল ইসলা‌মের ছে‌লে সুজন (২৬) ও একই উপ‌জেলার রতনপুর গ্রা‌মের আব্দুল মা‌লে‌কের ছে‌লে রিপন (৩০)। তাদের ম‌ধ্যে সুজন‌কে ৫ দিন ও রিপন‌কে ১৫ দি‌নের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মো. নাজমুল হামিদ রেজা ভ্রাম্যমাণ আদাল‌তের এ তথ্য নি‌শ্চিত ক‌রে জানান, সদর ও আলমডাঙ্গা দুই উপ‌জেলায় শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে সুষ্ঠভা‌বে ভোটগ্রহণ চল‌ছে। দুপুর ১২টা পর্যন্ত সদর উপ‌জেলায় ১৭ শতাংশ এবং আলমডাঙ্গা উপ‌জেলায় ১১ শতাংশ ভোট কাস্ট হ‌য়ে‌ছে।


 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!