ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজে যাওয়া হলো না জাহাঙ্গীরের

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ২২ মে ২০২৪
কাজে যাওয়া হলো না জাহাঙ্গীরের
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। বুধবার সকাল সোয়া ৭টায় ফাইতং ইউনিয়নে বদর টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনসার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন।

তিনি জানান, সকালে হারবাং এলাকা থেকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজে ট্রাকে যাচ্ছিলেন ১৫-২০ জন শ্রমিক। পথে ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. জাহাঙ্গীর। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

লামা থানার ওসি মো. শামীম শেখ জানান, ফাইতং থেকে গাজালিয়ায় কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!