ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে মাটিভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ২ এপ্রিল ২০২৪
গভীর রাতে মাটিভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল চালকের
দুর্ঘটনাকবলিত গাড়ি

কক্সবাজারের রামু উপজেলায় মাটিবহনকারী একটি ট্রাক উল্টে কলিম উল্লাহ নামে এক চালক নিহত হয়েছেন। 

সোমবার (১ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক কলিম উল্লাহ উখিয়ারঘোনা টিলাপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তাহের দেওয়ান।

Advertisement

স্থানীয়দের বরাতে রামু থানার এসআই সোহরাব ভূইয়া বলেন, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চালক কলিম উল্লাহ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরো বলেন, রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল ইটভাটায় নিতে ব্যবহৃত হয় এসব মিনি ট্রাক। আর এসব মিনি ট্রাক চরম বেপরোয়া গতিতে চলাচল করে। রোববার রাতেও উখিয়ার দোছড়িতে মাটিভর্তি ট্রাকচাপায় খুন হয়েছেন এক বন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!