ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আবাসিক হোটেলে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ২৪ মে ২০২৪
আবাসিক হোটেলে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
ফাইল ফটো

পিরোজপুরের নেছারাবাদের একটি আবাসিক হোটেল থেকে মো. ইদ্রিস আলী নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) সকালে নেছারাবাদ থানা সংলগ্ন হোটেল রিলাক্সের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ইদ্রিস আলী উপজেলার মিয়ারহাট বন্দরের একজন গার্মেন্টস ব্যবসায়ী ও তার বাড়ি উপজেলার দৈহারী ইউনিয়নের বরইবাড়ি গ্রামে। গত ২২ মে রাত থেকে ঐ হোটেলের কক্ষে অবস্থান করছিলেন তিনি।

হোটেল ম্যানেজার জুয়েল হোসেন জানান, সকাল ৮টার দিকে তাকে একাধিকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া পাইনি। পরে হোটেল কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করে সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, ইদ্রিস নিজের কক্ষেই আত্মহত্যা করেছে বলে প্রাথামিকভাবে বোঝা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!