ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইছামতি নদীতে ভাসছিল ভারতীয় নাগরিকের মরদেহ 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ২২ মে ২০২৪
ইছামতি নদীতে ভাসছিল ভারতীয় নাগরিকের মরদেহ 
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমানার সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীতে আহছান হাবিবুল হক নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ ভেসে এসেছে।

ভারত-বাংলাদেশ সীমানার সাতক্ষীরার দেবহাটার ইছামতি নদীতে ভেসে এসেছে আহছান হাবিবুল হক নামে এক ভারতীয় নাগরিক। মঙ্গলবার (২১ মে) রা‌তে ইছামতি নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে মরদেহটি উদ্ধার হয়। তিনি ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে ভেসে আসা একটি মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো টি-শার্ট ও জিন্স প্যান্ট ছিল। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে।

Advertisement

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!