[ দেশজুড়ে ]
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারাগারে ছাত্রলীগ নেতা
ছবিতে নাজিউর রহমান সম্রাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগ নেতাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজিউর রহমান সম্রাটকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দণ্ডাদেশ দেন মোরেলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।
শুক্রবার সকাল ৯টার দিকে থানা পুলিশের মাধ্যমে ছাত্রলীগ নেতা সম্রাটকে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্রাট খুলানার সোনাডাঙ্গা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।
.png)
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজামের পক্ষে দোয়াত কলম প্রতীকের প্রচার-প্রচারণায় যান সম্রাট। এ সময় আচরণ বিধি ভঙ্গ করায় রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!