ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগরে নিম্নচাপ: চট্টগ্রাম বন্দরে এক নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ২৪ মে ২০২৪
সাগরে নিম্নচাপ: চট্টগ্রাম বন্দরে এক নম্বর সতর্ক সংকেত
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী (ঘনীভূত) হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৪ মে) আবহাওয়ার এ বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপটি অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

Advertisement

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। এবারের ঘূর্ণিঝড় ‘রোমাল’ নামটি ওমানের দেওয়া। এটি আরবি শব্দ। যার অর্থ ‘বালু’।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!