[ দেশজুড়ে ]
কুয়াকাটার সৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিন
ছবি: ডেইলি বাংলাদেশ
কুয়াকাটার সৈকতে ৭ ফুট দৈর্ঘের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার সকালে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ডলফিনটি দেখতে পান এক ট্যুর অপারেটর। পরে তিনি ডলফিন রক্ষা কমিটিকে খবর দেন।
ট্যুর অপারেটর কাউয়ূম জানান, মৃত ডলফিনটির মাথায় ছেঁড়া জালের অংশ পেঁচিয়ে রয়েছে। এছাড়া শরীর থেকে অনেক অংশের চামড়া খসে গেছে।
জীববৈচিত্র নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনটির মুখে যেহেতু জাল পেঁচিয়ে রয়েছে, তার মানে ছেঁড়া জালে আটকে স্তন্যপায়ী প্রাণীটির মৃত্যু হয়েছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি প্রতিবছর কেন এমন পরিবেশ তৈরি হচ্ছে। এর আগে গত ২ মে সৈকতে আরো একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা ভেসে এসেছিল।
.png)
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত ডলফিনটি মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি, যাতে সৈকতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!