শনিবার দুপুরের দিকে উপজেলার টিলাগাঁও ইউপির বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউপির চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী।
.png)
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে পারুল বেগমের মৃত্যু হয়।
তিনি বলেন, প্রায় মাসখানেক আগে ফারুক মিয়া ও পারুল বেগমের বিয়ে হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।