ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘রেমাল’: সাতক্ষীরায় তলিয়ে গেছে জেলেপল্লী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৬ মে ২০২৪
ঘূর্ণিঝড় ‘রেমাল’: সাতক্ষীরায় তলিয়ে গেছে জেলেপল্লী
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তলিয়ে গেছে ১৩টি বসতবাড়ি। রোববার বিকেলে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি হলে উপজেলার কলবাড়ি জেলেপাড়া তলিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বল হারিয়ে কলবাড়ি চুনা নদীর চরে ঐ পরিবারগুলো বহু বছর ধরে বসবাস করে আসছেন। রোববার বিকেলে স্বাভাবিক চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলে তাদের বসতবাড়ি তলিয়ে যায়। তবে এ ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

তিনি আরো বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার সব বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে এখনো কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!