ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যা ঘটল সিলেটে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যা ঘটল সিলেটে
সিলেটে রেমালের প্রভাব। ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এরইমধ্যে উপকূল অতিক্রম করেছে। রেমালের প্রভাবে সারাদেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাব পড়েছে সিলেটেও।

সোমবার ভোর থেকেই থেমে থেমে দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো সিলেটজুড়ে বৃষ্টির খবর পাওয়া গেছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সিলেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।   

Advertisement

সিলেটে এর আগের তিনদিন তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ ছিল। প্রতিদিনই তাপমাত্রা বাড়তে থাকে। এই বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। অফিসগামীরাও পড়ছেন ভোগান্তিতে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, সিলেটে ভোর থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এটি মূলত ঘূর্ণিঝড় রেমাল এর কারণে হচ্ছে। সিলেটে বৃষ্টিপাত আরো বাড়বে।

প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তরদিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এটি আরো উত্তরদিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত বাড়িয়ে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি-১৮-তে জানানো হয়েছে এসব তথ্য।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!