মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে সারাদেশের সঙ্গে বাঘাইছড়ির উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন, এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
অপরদিকে, কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এতে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার ও সাজেক-দীঘিনালা সড়কে পানি উঠার কারণে সাজেকে ১২০ পর্যটকসহ অনেক যানবাহন আটকা পড়েছে।
.png)
পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মাটি ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যত দ্রুত সম্ভব সড়কের মাটি সরানোর কাজ শুরু হবে।
বাঘাইছড়ির থানার ওসি ইশতিয়াক আহমেদর নেতৃত্ব সড়কের পাহাড় ধসের জায়গাগুলো পরিদর্শন করছে পুলিশ। অতিরিক্ত পাহাড় ধসের কারণে কিছুটা সময়ে বিলম্বিত হতে পারে বলেও জানিয়েছেন ওসি।