ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে গাছচাপায় নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২৮ মে ২০২৪
বাগেরহাটে গাছচাপায় নারীর মৃত্যু
ফাইল ফটো

বাগেরহাটের শরণখোলায় গাছ চাপা পড়ে ফজিলা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরের আগ মুহূর্তে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য জানান।

নিহত ফজিলা বেগম খোন্তাকাটা ইউনিয়নের ধানসাগর গ্রামের হাফেজ রুহুল আমিনের স্ত্রী। তার কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রী দুজনে এখানে থাকতেন।

Advertisement

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঐ নারী সোমবার মারা গেছেন। কিন্তু প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ ও মুঠোফোন নেটওয়ার্ক না থাকায় মঙ্গলবার বিকেলে আমরা জানতে পেরেছি। তার নাম ঠিকানা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

শরণখোলার ইউএনও সুদিপ্ত কুমার সিংহ বলেন, শরণখোলায় প্রচণ্ড ঝড় ও বৃষ্টি ছিল। বিদ্যুৎও ছিল না। তাই আমরা বিষয়টি জানতে পারিনি। মঙ্গলবার দুপুরের পর ঐ এলাকার চেয়ারম্যান উপজেলায় এসে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করবো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!