ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৮ মে ২০২৪
খুলনায় যুবককে গুলি করে হত্যা
ফাইল ফটো

খুলনায় রনি সরকার (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছেন অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

রনি সরকার রূপসা গরুর হাট সংলগ্ন কবরস্থানের পাশের মৃত আব্দুর রব সরদারের ছেলে। খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে অজ্ঞাত দুর্বৃত্তরা রনি সরকারকে গুলি করে পালিয়ে যান।

Advertisement

জানা গেছে, দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলার ডান সাইডে কানের নিচে গুলি করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা তিনি। রনির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!