পুলিশ সদস্য ওয়াসিম বলেন, বর্তমানে এমন বয়েসী ভোটারের সংখ্যা খুবই বিরল। একইসঙ্গে খুকি বেওয়াকে দেখে তরুণ ভোটাররা উৎসাহ পাবেন।
খুকি বেগমের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়িতে। পুত্রবধূ আমেনার হাত ধরেই লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছেন তিনি।
.png)
ভোটার আব্দুল আজিজ বলেন, আমরা তরুণ বয়সেও ভোট দিতে এসে হিমশিম খাই। খুকি দাদিকে ভোট দিতে দেখে মুগ্ধ হলাম।
জানা গেছে, বুধবার তৃতীয় ধাপে উৎসবমুখর পরিবেশে মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন ইলেক্ট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। গত দুই ধাপের নির্বাচনের ভোটার উপস্থিতি কম থাকলেও এ ধাপের কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে ভোটারের দীর্ঘলাইন। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরো বেড়ে যায়।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। তবে এ ধাপে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিতি দেখা গেছে।