ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতির দল কেড়ে নিলো দিনমজুরের প্রাণ, ছাড়েনি ঝুপড়ি ঘরটিও

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২৯ মে ২০২৪
হাতির দল কেড়ে নিলো দিনমজুরের প্রাণ, ছাড়েনি ঝুপড়ি ঘরটিও
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নুরু ছালাম (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। হাতির দলের আক্রমণে ভেঙে যায় নিহতের ঝুপড়ি ঘরটিও৷

মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার পর উপজেলার কাঁকড়া ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে। নুরু ছালাম ঐ এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

চকরিয়া উপজেলার কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়দের বরাত দিকে সাহাব উদ্দিন জানান, রাতে খাবার খেয়ে নুরু ছালাম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে গহিন পাহাড় থেকে নেমে আসা ৫-৬টি বন্যহাতির দল তার বসতঘরে তাণ্ডব চালায়। এতে ঝুপড়ি ঘরটি তছনছ হয়ে যায়। এ সময় বন্যহাতির পালের আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলে মারা যান এবং আহত হন দুইজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!