ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ২৯ মে ২০২৪
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ফাইল ফটো

বগুড়ার কাহালুতে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে কাহালু রেলস্টেশনের পশ্চিমে সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বিকেলে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী নাইনটেন টুয়েন্টি আপ ১৯/২০ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!