ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ৩০ মে ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। এ বছর জেলার নয়টি উপজেলার ৯৮টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। একই ভাবে ১২ থেকে পাঁচ বছর বয়সী ৪ লাখ ৮৩ হাজার ২২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করার লক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। এ সময় সুস্থ শিশু সুস্থ জাতি গঠনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!