[ দেশজুড়ে ]
আবাসিক হোটেল থেকে একঝাঁক তরুণ-তরুণী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ের পাশে অবস্থিত ‘হোটেল গার্ডেন ভিউ’ নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জন তরুণী ও ছয়জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে কোতয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১০ জন তরুণী ও ছয়জন তরুণকে আটক করা হয়। এ সময় হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!