[ দেশজুড়ে ]
কোটালীপাড়ায় নারীর গলাকাটা লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ঐ নারী অজ্ঞাতপরিচয়ে গত চার বছর ধরে চৌধুরী হাটের এই পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছিলেন। তিনি মানসিক ভারসাম্যহী থাকায় কেউ তার পরিচয় জানতেন না।
কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মানসিক ভারসাম্যহীন এই নারীকে গলাকেটে হত্যা করে করেছে। এখন পর্যন্ত ঐ নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে কি কারণে ঐ নারীকে হত্যা করা তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
.png)
উদ্ধারকৃত ঐ নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!