ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘কিছু স্মৃতি যতবার মনে পড়ে ততবারই মেরে ফেলে’ লিখে আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ৩ জুন ২০২৪
‘কিছু স্মৃতি যতবার মনে পড়ে ততবারই মেরে ফেলে’ লিখে আত্মহত্যা
মৃত হৃদয় শেখ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন হৃদয় শেখ নামে এক যুবক।

রোববার (২ জুন) রাত আড়াইটার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় শেখ কালুখালীর রতনদিয়া আড়পাড়ার রফিক শেখের ছেলে।

আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে ওই যুবক লিখেছেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর জীবন দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভূবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না। সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।’

Advertisement

রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা জানান, রোববার রাতে পরিবারের সবার অজান্তে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হৃদয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানেন না।

তিনি আরো বলেন, হৃদয় দুটি বিয়ে করলেও তাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে বলেও শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!