ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতঘরে আগুন, প্রাণ গেল ৫ বছরের শিশুর

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১, ৪ জুন ২০২৪
বসতঘরে আগুন, প্রাণ গেল ৫ বছরের শিশুর
ফাইল ফটো

বরগুনার তালতলীতে আগুনে পুড়ে জুনায়েদ নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ নিশানবাড়িয়া ইউনিয়নের কালাম গাজীর ছেলে। এদিকে, জুনায়েদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তার বড় ভাই জুবায়ের (১৮)। পরে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে নিশানবাড়িয়া এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাই রাতের অন্ধকার দূর করতে অগ্নিকাণ্ড কবলিত ঘরটিতে কুপি জ্বালানো হয়। জুনায়েদকে একা ঘরে রেখে পরিবারের অন্য সদস্যরা বাইরে ছিলেন। এ সময় কুপি থেকে ঘরে আগুন লাগে। এতে ঘরের মধ্যে আটকে পড়ে জুনায়েদ।

Advertisement

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের মধ্য থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে তালতলীর ইউএনও সিফাত আনোয়ারা তুম্পা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহায়তা প্রদান করবো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!