ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় তেল-গ্যাসের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ২ জুন ২০২৪
বগুড়ায় তেল-গ্যাসের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ফাইল ফটো

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ধনুট মোড়ে একটি তেলের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে হাসপাতাল রোড এলাকার সোশ্যাল ইসলামী ব্যাংকের পাশে জিন্নার তেলের দোকানে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস।

Advertisement

প্রথমদিকে পার্শ্ববতী বগুড়া, শাজাহানপুর, ধুনট ও চান্দাইকোনা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। সব মিলিয়ে ৯টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার হাবিবুর রহমান রাত ২টার দিকে বলেন, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে আসতে আরো কিছুক্ষণ সময় লাগতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!