লোহাগড়া থানার ওসি (অপারেশন) মো. মেহেদী হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি খেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বন্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। বখাটেরা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড় থাপ্পড় মারতে শুরু করলে সঙ্গে থাকা বান্ধবীরা ভয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে সে মাটিতে পড়ে যায়। পরে মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে লোহাগড়া নলদী এলাকা থেকে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবের শেখকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। তার বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেছেন।
.png)
লোহাগড়া থানার ওসি (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে।