ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, চেয়ারম্যানসহ কারাগারে ৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৫ জুন ২০২৪
পুলিশের সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, চেয়ারম্যানসহ কারাগারে ৯
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার ও তার ছোট ভাই উপজেলার কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদারসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক কাজী আব্দুল হান্নান। 

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন।

Advertisement

তিনি জানান, আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

জানা, গত ৮ এপ্রিল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পূর্ব বিরোধের জেরে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব খান নামে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হয় নিহতের ছেলে জনি খান। এ ঘটনায় গত ১৫ এপ্রিল আরিফুর রহমান হালদারসহ ১২ জনকে আসামি করে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী আমলি আদালতে হত্যা মামলা দায়েরের আবেদন করেন নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!