ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবজি বিক্রেতাকে গুলি, পুলিশ কনস্টেবল ক্লোজড

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৫ জুন ২০২৪
সবজি বিক্রেতাকে গুলি, পুলিশ কনস্টেবল ক্লোজড
আহত রিপন হোসেন ও কনস্টেবল রিকন হোসেন (ডানে)

যশোরের ঝিকরগাছা শিওরদাহে পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই ব্যক্তিকে গুলি করলে জনতার বাধায় তা লক্ষ্যভ্রষ্ট হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে শিওরদাহ বাজারে এ ঘটনা ঘটে।

আহত রিপন হোসেন শিওরদাহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় শিওরদাহ ফাঁড়ির অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী তুষার ইমরান জানান, কনস্টেবল রিকন সকালে মোটরসাইকেল মেরামত করতে শিওরদাহ বাজারে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতে পাশের তরকারি বিক্রেতা রিপন ওই কনস্টেবলকে মোটরসাইকেল নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিপনের ওপর লাঠি নিয়ে হামলা চালান রিকন। একপর্যায়ে তিনি গুলি করেন। এ সময় তুষার, এসএম সরদার ও আলমগীরের বাধার মুখে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে রিকন ফাঁড়িতে চলে যান। 

Advertisement

গ্রামপুলিশ সুকুমার দাশ জানান, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করে রেখেছিলেন কনস্টেবল রিকন। পরে ঝিকরগাছা থানা থেকে দুইজন পুলিশ আসলে তাদেরও গুলি করার হুমকি দেন।

শিওরদাহ গ্রামের এসএম সরদার বলেন, পুলিশ সদস্য রিকনের সঙ্গে এ এলাকার মাদকসেবীদের সখ্যতা রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

যশোর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত-আল নাহিয়ান বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!