[ বিনোদন ]
শিল্পী সমিতির সদস্যপদ প্রত্যাহার করছেন ওমর সানী!
ফাইল ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ প্রত্যাহার করে নিতে শিগগিরিই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন অভিনেতা ওমর সানি। শনিবার (২৫ মে) ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিজের এমন সিদ্ধান্ত জানান তিনি।
সানী লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।
তবে কেন এই সিধান্ত নিলেন ওমর সানী সে বিষয়ে কিছু জানাননি।
.png)
কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে চলছে নানা যুক্তিতর্ক।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!